ঢাকাMonday , 12 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর পোস্টার–ক্যালেন্ডারে ৮ হাজার টাকা জরিমানা

newskst
January 12, 2026 7:56 pm
Link Copied!

কুষ্টিয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে বিএনপি মনোনীত এক প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অভিযানে দেখা যায়, কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার বিভিন্ন দোকানে প্রকাশ্যে টাঙানো ছিল, যা স্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন।

এ সময় পোস্টার প্রদর্শনের দায়ে আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ক্যালেন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়।

আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।