কুষ্টিয়ায় একটি আবাসিক ভবনে ট্রাক থেকে ইট নামানোকে কেন্দ্র করে এডুকেয়ার স্কুল এন্ড কলেজের কর্মকর্তা,কর্মচারীদের হামলায় সোহেল রানা নামের এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের হাউজিং এলাকায় এডুকেয়ার আবাসিক হোস্টেলের সামনে এ ঘটনা ঘটেছে। আহত সোহেল রানার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
সোহেল রানা জানান, বুধবার দুপুরের দিকে তিনি নির্মাণাধীন বাড়ির সামনে ট্রাক থেকে ইট নামানোর কাজ করছিলেন। এ সময় এডুকেয়ারর স্কুল এন্ড কলেজের একটি গাড়ি সেখানে আসে। গাড়িটি ইট নামানো এক শ্রমিকে পেছন থেকে আঘাত করে। এতে তার পায়ে ইট পড়ে আহত হন। এনিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলেও জানান তিনি।
সোহেলের ভাষ্য,”আমরা ইট নামাচ্ছিলাম। গাড়িটি পেছন থেকে আমাদের একজনকে ধাক্কায় দেয়। তখন আমরা প্রতিবাদ করলে তারা আমাদের গালাগালি শুরু করে।পরে গাড়ির চালক, হেলপার, প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারীসহ ১০-১৫ জন এসে আমাদের মারধর করে। এময় আমাকে গাড়িতে থাকা একটি পাইপ দিয়ে আমার মাথায় আঘাত করে।
স্থানীয়রা জানান, ঘটনার পর আহত সোহেলকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।পরে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমান বলেন, “মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় একজন রোগী এসেছিলেন। তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে এডুকেয়ারর স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, “দুপুরে একটি ঘটনা ঘটেছিল। তবে কোনো আহতের ঘটনা ঘটেনি।”
এ ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এবং অভিযুক্ত এডুকেয়ার স্কুল এন্ড কলেজের কর্মকর্তা,কর্মচারীদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল কর্মকর্তাদের কাছ থেকে এমন আচরণ সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
সম্পাদক: মো:এমদাদুল হক
অফিস: মামনি সুপার মার্কেট,৩ য় তলা এন.এস.রোড কুষ্টিয়া
মোবাইল: ০১৭১১-৭৪৪০১৪
ই পেপার কপি