ঢাকাWednesday , 14 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান

newskst
January 14, 2026 5:35 pm
Link Copied!

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এটিকে অবৈধ এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের ‘গভীরমূল প্রোথিত বিদ্বেষ’ থেকে উৎসারিত বলে বর্ণনা করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এসব ব্যবস্থা ‘অমানবিক’ এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেন, এই নিষেধাজ্ঞার প্রভাব ইরানের সীমা ছাড়িয়ে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং তিনি যাকে জোরপূর্বক অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তা প্রতিরোধ করার দায়িত্ব জাতিসংঘ ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গেবাণিজ্যে যুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ব্যবসা করলে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।