কৃত্রিম বুদ্ধিমত্তায় সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়েছে। সাংহাই র্যাঙ্কিং এই তালিকা করেছে। ‘গ্লোবাল র্যাঙ্কিং অব একাডেমিক সাবজেক্টস’ শিরোনামে করা এই তালিকায় আছে সিঙ্গাপুর, চীন, কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়।
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ–NTU) ২০২৫ সালের গ্লোবাল র্যাঙ্কিং অব একাডেমিক সাবজেক্টসে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। সাংহাই র্যাঙ্কিং প্রকাশিত র্যাঙ্কিংয়ে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি প্রথম স্থানে থেকে পেয়েছে ২৮৯ পয়েন্ট। ২৮৪ দশমিক ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সিনহুয়া ইউনিভার্সিটি। বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এশিয়াভিত্তিক, বাকি বিশ্ববিদ্যালয়গুলো উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থিত।
এআই–ভিত্তিক পড়াশোনায় শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় কোনগুলো—
১. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর – ২৮৯
২. সিনহুয়া ইউনিভার্সিটি, চীন – ২৮৪.৭
৩. টরন্টো ইউনিভার্সিটি, কানাডা – ২৬৫.৯
৪. ঝেজিয়াং ইউনিভার্সিটি, চীন – ২৪৮.৮
৫. আলবার্টা ইউনিভার্সিটি, কানাডা – ২৪৬.২
৬. কার্নেগি মেলন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র – ২৪১.৩
৭. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস – ২৩৭.৫
৮. ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি, অস্ট্রেলিয়া – ২৩৫
৯. মন্ট্রিয়েল ইউনিভার্সিটি, কানাডা – ২৩৪.৫
১০. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র – ২২৮.৯


