ঢাকাTuesday , 13 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য ল্যুভর জাদুঘরে প্রবেশমূল্য বাড়ছে ৪৫%

অনলাইন ডেস্ক:
January 13, 2026 11:27 am
Link Copied!

প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে প্রবেশ মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জাদুঘরের অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত আয়ের প্রয়োজন হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ল্যুভর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (ইইএ)–এর বাইরের দেশগুলোর ব্যক্তিগত পর্যটকদের টিকিট মূল্য হবে ৩২ ইউরো (৩৭ ডলার)। আর গাইডেড গ্রুপের সদস্যদের জন্য নির্ধারিত হয়েছে ২৮ ইউরো (৩২.৪০ ডলার)।

কর্তৃপক্ষের হিসেবে, নতুন এই মূল্য কাঠামো থেকে বছরে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত আয় হবে। এই অর্থ ব্যয় করা হবে জাদুঘরের আধুনিকায়ন, কাঠামোগত সমস্যা সমাধান ও নিরাপত্তা আরও শক্তিশালী করতে।

১২শ’ শতাব্দী থেকে নির্মিত ল্যুভর প্যালেস একসময় ফরাসি রাজাদের সরকারি আবাসস্থল ছিল। লুই চতুর্দশ তার দরবার ভার্সাইয়ে সরিয়ে নেয়ার পর, ১৭৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ল্যুভর জাদুঘর। আজ এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘর। গত বছরই এখানে এসেছে ৮.৭ মিলিয়ন দর্শনার্থী—তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল ১৩ শতাংশ, যা ফরাসিদের পর দ্বিতীয়।

তবে প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়ে শতাব্দী-প্রাচীন ভবনটির ওপর চাপ বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও রয়েছে—যা গত ১৯ অক্টোবর ঘটে যাওয়া একটি দুঃসাহসিক দিনের বেলা ডাকাতির ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে। চারজন ডাকাত জাদুঘর থেকে মূল্যবান ঐতিহাসিক গয়না চুরি করে নিয়ে যায়।

৬ নভেম্বর প্রকাশিত ফরাসি আদালতের প্রতিবেদনে বলা হয়, ল্যুভর কর্তৃপক্ষ জনপ্রিয় সংগ্রহ ও প্রদর্শনী তৈরিতে বেশি মনোযোগ দিলেও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আদালতের সভাপতি পিয়ের মসকোভিসি এই ঘটনাকে আখ্যা দেন ‘সতর্ক সংকেত’ হিসেবে।

যদিও নিরাপত্তা-ঘাটতি প্রকাশের আগে থেকেই উচ্চতর টিকিট মূল্য আরোপের পরিকল্পনা নেয়া হয়েছিল। এ বছরের শুরুতে ফরাসি সংস্কৃতি–মন্ত্রী রাশিদা দাতি এই উদ্যোগের ঘোষণা দেন। একই ধরনের মূল্যবৃদ্ধি কার্যকর হবে অন্যান্য জনপ্রিয় আকর্ষণেও—যেমন প্যালেস অব ভার্সাই, সেন্ট শ্যাপেল, এবং লোয়ার ভ্যালির শাতো দো শঁবোর্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।