ঢাকাMonday , 12 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ লাখ ৬০ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

Link Copied!

কুষ্টিয়ায় পৃথক পৃথক অভিযানে প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ১৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৭০০ টাকা।

এছাড়া একই দিন রাত ১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে ভোর সাড়ে ৫টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ মরারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে বিজিবির টহল দল। এসব ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে এবং অবৈধ নকল বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।*

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।