ঢাকাFriday , 16 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় নারীর ব্যক্তিগত ছবি ভাইরালের অভিযোগে থানায় জিডি

Link Copied!

কুষ্টিয়ায় এক নারী তার সাবেক স্বামীসহ দু’জনের বিরুদ্ধে ব্যক্তিগত ছবি সংগ্রহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী শামিমা ইব্রাহিম বৈশাখী কুষ্টিয়া মডেল থানায় দাখিল করা লিখিত অভিযোগে জানান, প্রায় ১২ বছর আগে তার সঙ্গে জালাল উদ্দিন সুমনের বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে পারিবারিক সমঝোতার মাধ্যমে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিচ্ছেদের পর গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি মোঃ রফিকুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে স্বামীর বাড়িতে স্বেচ্ছায় বসবাস করছেন। তবে অভিযোগ অনুযায়ী, তার দ্বিতীয় স্বামীর সঙ্গে তোলা কিছু ব্যক্তিগত ছবি কৌশলে সংগ্রহ করেন তার সাবেক স্বামী আল মামুন সুমন। এতে তাকে সহায়তা করেন ইব্রাহিম পারভীন নামে আরেক ব্যক্তি।

শামিমা ইব্রাহিম বৈশাখীর অভিযোগ, সংগ্রহ করা ওই ব্যক্তিগত ছবি পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তিনি নিজের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে আইনগত সহায়তা কামনা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইন ও বিদ্যমান দণ্ডবিধি অনুযায়ী ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া সংগ্রহ ও প্রচার করা দণ্ডনীয় অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।