ঢাকাMonday , 19 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে জামায়াত জেলা আমিরের মৃত্যু

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক জানান, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।