ঢাকাMonday , 12 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযানে ২ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্ত থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চরচিলমারী এলাকার আতারপাড়া মাঠ দিয়ে চোরাচালানকৃত বিদেশি অস্ত্র দেশে প্রবেশ করানো হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে আতারপাড়া মাঠে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা বস্তার ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, এর আগেও চলতি মাসের ১ জানুয়ারি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত পৃথক এক অভিযানে একই সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়েছিল।

উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।