ঢাকাWednesday , 14 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শীতের সকালে হাঁটা ও দৌড়ানোর জন্য যা জানা জরুরি

newskst
January 14, 2026 12:31 pm
Link Copied!

এ বছর সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। গতকাল চলতি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় জেলার বদলগাছী উপজেলায়, তাপমাত্রা ৬ দশমিক ৭। তবে সকালে আপনার যদি দীর্ঘদিন ধরে সকালে হাঁটা বা দৌড়ানোর অভ্যাস থাকে, তাহলে সেটি ধরে রাখতে পারেন। যদিও গ্রীষ্মকালের তুলনায় আপনাকে আরও বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। কেননা শীতকালে ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমতে পারে, পেশি শক্ত হয়ে যেতে পারে এবং পেশি খিঁচুনি বা চোটের ঝুঁকি বাড়তে পারে। এমনকি ঠান্ডা বাতাস গলা ও ফুসফুসকেও আক্রান্ত করতে পারে, বিশেষ করে যারা হাঁপানি, এলার্জি বা সর্দি-কাশিতে ভুগছেন তাদের ক্ষেত্রে। সেজন্য সকালে হাঁটা বা দৌড়ানোর আগে যেসব বিষয়ে সর্তক থাকবেন, সেগুলো নিয়ে আলোচনা করা হলো:

বের হওয়ার আগে হালকা ব্যায়াম করুন:

সকালে বাইরে বের হওয়ার আগে নিজ বাসায় কমনরুমে কিংবা আপনার রুমে হালকা স্ট্রেচিং, জাম্পিং জ্যাক বা দ্রুত হাঁটা-চলা মতো ব্যায়াম করলে শরীর গরম করতে সাহায্য করে। পাশাপাশি মাংসপেশি নরম রাখে, যা চোটের ঝুঁকি কমায়।

শীতের পোশাক ঠিকমতো পরুন:

হালকা কিন্তু উষ্ণ টাইপের পোশাক পরুন, যাতে শরীরের তাপমাত্র বজায় থাকে। ঠান্ডা থেকে রক্ষা পেতে কান, মাথা ও হাত ঢেকে রাখুন। তবে যদি আবহাওয়া খুব কুয়াশাচ্ছন্ন বা ঠান্ডা হলে সূর্য ওঠার পর হাঁটুন বা দৌড়ান।

দূষণ ও ঠাণ্ডা বাতাস থেকে সুরক্ষা:

শীতে প্রায়ই দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই ভালো মানের মাস্ক ব্যবহার করুন। সর্দি, কাশি বা শ্বাসকষ্ট থাকলে বাইরে যাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।

ধীরে ধীরে শীতল হন:

সকালে দৌড়ানো বা হাঁটার পর তাৎক্ষণিক পোশাক পোশাক পরিবর্তন করার চেষ্টা করবেন না। হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের ঝুঁকি এড়াতে শরীরকে স্বাভাবিকভাবে শীতল হতে ৫–১০ মিনিট সময় দিন।

পানি পান করুন ও সঠিক খাবার খান:

শীতকালে শরীর ঘাম ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে পানির ক্ষতি করে। হাইড্রেটেড থাকতে হাঁটার আগে ও পরে পানি পান করুন। ব্যায়ামের পর প্রোটিন ও স্বাস্থ্যকর খাবার খান।

অন্য আরও পরামর্শ:

  • খুব ঠাণ্ডায় খালি পেটে হাঁটা বা দৌড়ানো এড়িয়ে চলুন।
  • সূর্য ওঠার পরে ব্যায়াম করা ভালো।
  • হাঁটার পরে হালকা স্ট্রেচ করুন।
  • অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকলে ডাক্তার দেখানো জরুরি।

/এসআইএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।