ঢাকাMonday , 20 April 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে রকির নেতৃত্বে মাদক সিন্ডিকেট, ইয়াসিন–সিপুলকে ঘিরে অভিযোগের পাহাড়

Link Copied!

পাবনার ঈশ্বরদী উপজেলার চর কুড়ুলিয়া এলাকায় মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে দুই ব্যক্তি—ইয়াসিন (৫১) ও সিপুল—নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে উঠেছে, যা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইয়াসিন ও সিপুলের ঘনিষ্ঠ সহযোগী রকি। এলাকাবাসীর দাবি, রকির নেতৃত্বে পুরো এলাকায় মাদক সরবরাহ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। হাত বাড়ালেই ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শুধু মাদক ব্যবসাই নয়, রকির বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ইয়াসিন ও সিপুল একটি অস্ত্রধারী বাহিনী গড়ে তুলেছে, যার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও আধিপত্য বজায় রাখা হচ্ছে। কেউ এর প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়, এমনকি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

গত ১৪ তারিখে চর কুড়ুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরাতপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে রকির বিরুদ্ধে। জানা যায়, ওই এলাকায় মৃত আসলাম প্রামাণিকের ছেলে রকি এ ঘটনা ঘটায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

অন্যদিকে, এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।