ঢাকাSunday , 20 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে যুবদলের নেতৃত্বের আলোচনায় ফুয়াদ রেজা ফাহিম

Link Copied!

কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক পরিচয়ের উল্লেখযোগ্য দিক।

ফুয়াদ রেজা ফাহিম বর্তমানে কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী সংগঠনে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলীয় কর্মসূচি ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখ যোদ্ধা ছিলেন বলে স্থানীয় জুলাই যোদ্ধারা জানিয়েছেন। আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করাসহ বিভিন্নভাবে সহযোগিতা করার কথাও উল্লেখ করেছেন তাঁরা।

ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও নির্বাচনী সাফল্য রয়েছে ফাহিমের। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ‘এ’ গ্রুপের পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পরে ২০২৬ সালের ১০ জানুয়ারি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন। ওই নির্বাচনে ৬৮৬ জন ভোটারের মধ্যে ৬৪১ জন ভোট দেন। ফাহিম পান ৪২৪ ভোট।

এদিকে জেলা যুবদলের সভাপতি পদে তাঁকে দেখতে চান বলে জানিয়েছেন তাঁর সমর্থক ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী। তাঁদের মতে, ছাত্ররাজনীতি থেকে গড়ে ওঠা সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা এবং ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।

তবে জেলা যুবদলের নতুন কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষের। সভাপতি পদে ফুয়াদ রেজা ফাহিমের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।