কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন কাজ ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজ ফাউন্ডেশনের উপদেষ্টা ও নওদা খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খবির উদ্দিন মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন কাজ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর কাদের, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান এবং অর্থ সচিব মোঃ আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে এলাকার প্রায় ২৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কাজ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

