বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর উওর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়ার কৃতিসন্তান শরীফ উদ্দিন জুয়েল। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নতুন কমিটিতে শরীফ উদ্দিন জুয়েল গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত শরীফ উদ্দিন জুয়েল মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল; সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান আতিক, জাকির হোসেন উজ্জল, এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম নাজু, মো. আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম ও মঞ্জুরুল আজিম সুমন, আজিজুর রহমান আকন্দ ও নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন; ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন, পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান দীপক, খন্দকার আল আশরাফ মামুন, আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ হিরো (সৌদি আরব), এম তমাল আহমেদ ও সাজেদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম ভূইয়া (দপ্তরের দায়িত্বে)।
সহ-সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন, মাসুদ খান পারভেজ, এনএম আব্দুল্লাহ উজ্জল, মোহাম্মদ মকসুদ আহমদ, গিয়াসউদ্দিন মামুন, মামুন হোসেন, ভূইয়া, রাহাদুল আলম খান, রুহুল ইসলাম মনি, জাহিদ হাসান, আবু বকর সিদ্দিক পাভেল, খন্দকার মাইনউদ্দিন খোকন, সাখাওয়াত হোসেন চয়ন, মাহবুবুর রহমান পলাশ, আরিফুল হক আরিফ, প্রকৌ. কামরুল হাসান খান সাইফুল, মাহবুবুর রহমান, আলমগীর কবির সেলিম, মজিবর রহমান ভূইয়া সবুজ, অ্যাড. মেহেদী হাসান জুয়েল, মো. মাসুদুল হক, সাহাবুদ্দিন মুন্না, সামসুল আলম রানা ও আবুল বাসার সিদ্দিকী।
সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল, এমএ গাফফার, আশরাফ ফারুকী হীরা, মিজানুর রহমান সুমন, হাবিবুর রহমান হাবিব, সোহেল আলম, মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন, সাইদুর রহমান শামীম, রবিউল ইসলাম রবি, আরিফুর রহমান সোহেল, মাইনুল ইসলাম, খন্দকার রিয়াজ ও মো. রাশেদুল ইসলাম রিপন।
প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার; সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন; সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল; তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন ও কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।
আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুর্তজা কামাল মোস্তাক, অ্যাড. ইউনুস আলী রবি, অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাড. তানভীর হাসান সোহেল, অ্যাড. গাজী মো. মাসকুরুল আলম সৌরভ; কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলম; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কন; শ্রম বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল; শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম; যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু; ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মেজবাহউদ্দিন মেজু।
পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন; গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু; সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী; সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম; ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান; ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু; ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ; সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মজুমদার; সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান মাহী; সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেএসএম মুসাব্বির শাফী; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ প্রিন্স এবং মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান রনি।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম; সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন; সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল; সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান লিঙ্কন (সহসভাপতি পদমর্যাদা); আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), মুজাহিদুল ইসলাম মুরাদ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা); মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম আকতার; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান; পাঠাগার বিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন ভূইয়া ও সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রাশেদ আল আমিন শুভ।
সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আমিনুল ইসলাম খান, মাহবুব শিকদার, মহসীন বিশ্বাস, জহিরুল ইসলাম বিপ্লব, রাজিব আহসান চৌধুরী পাপ্পু; সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ, নাজিম উদ্দিন মিঠু, মাহমুদুল করিম সজল, সদস্য সালাহউদ্দিন আহমেদ শাহীন, মো. এমরান হোসেন শাহীন ও ফখরুল বিন খালেক।

