ঢাকাThursday , 5 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, এই অঞ্চলের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলায় অবস্থিত ৬২টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে বিজিবি। এর মধ্যে কুষ্টিয়া সেক্টরের অধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ১১টি উপজেলায় মোট ৬টি সংসদীয় আসনের নিরাপত্তা কার্যক্রম তদারকি করছে।

নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ১৫ প্লাটুনেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারে দুর্গম সীমান্ত এলাকা ও চরাঞ্চলে মোটরসাইকেল টহল চালানো হচ্ছে। একই সঙ্গে নৌপথে স্পিডবোটের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সঙ্গে সমন্বয় করে যৌথ ডমিনেশন টহল, ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট কার্যক্রম, K-9 ডগ স্কোয়াড এবং প্রযুক্তিনির্ভর নজরদারি পরিচালনা করা হচ্ছে।

এছাড়া অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সম্প্রতি দৌলতপুর উপজেলায় পরিচালিত এক অভিযানে একজন চোরাকারবারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।